নীড়ে ফেরা পাখি
“উপমা, তোমার হাতটা আমার বুকে চেপে ধরি?”
“আজও কি অমন উন্মাতাল হাওয়া বইছে বুকে?”
“কান পাতো। শুনতে পাবে সেই সিন্ধুর গর্জন, যেখানে শুধুই প্রণয়ের জোয়ার বইছে।”
“সময়টা হারিয়ে গিয়েছে।”
“আমায় ভালোবাসো না?”
“ভালোবাসার মানেটা পরিবর্তিত হয়েছে।”
“নাকি মানুষটা?”
“সেটা তোমার ক্ষেত্রে হবার কথা।”
“হয়নি! নিজেকে গোছাতে গিয়েছিলাম তোমায় ছেড়ে। কিন্তু ভুলে গিয়েছিলাম অশ্মের চিত্তে ফুল ফোটানো প্রজাপতিকে ছেড়ে দিলে সে ফুলও মরে যায়।”
“তিনটে বছরের যন্ত্রণা যে আমায় কুঁড়ে কুঁড়ে খেলো?”
“মৃত্যু অবধি পাশে থেকে শোধ তুলে নিও?”
এবার সুদীপের কাঁধে মাথা রেখে পাখিদের নীড়ে ফেরা দেখছে উপমা। ঘর ছাড়া পাখি ঘর বাঁধবার আশায় হাতটা আরও শক্ত করে ধরে সে।

-
-
6 years
Tagged bangla, Family, heart touching, love, psychological