Story

অদৃশ্য ছায়া

গা হিম করা বাতাসটায় একটু পরপরই কেঁপে উঠছি। এক অদ্ভুত অনুভূতি; যাকে পাশ কাটিয়ে বারান্দা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। হঠাৎই পেছন থেকে গায়ে একটা চাদর জড়িয়ে দিলো অনির্বাণ। আমার হাত জোড়া ওর হাতে নিয়ে ঘষতে লাগলো।

– ইশ্, হাত দুটো ঠাণ্ডায় জমে গিয়েছে একদম!

– কী করবো, রাতের এই সৌন্দর্য রেখে যেতে ইচ্ছে করছে না!

– তোমার বাচ্চামো যে কবে কমবে!

– বাচ্চামো সামলাতে তুমি তো আছো।

– পাগলি বউ একটা! সে কী! আজ সিঁদুর পরোনি যে?

– এই যা! একদম ভুলে গিয়েছিলাম। এখনই যাচ্ছি!

স্বামীর মৃত আত্মার সাথে কাল্পনিক কথোপকথন শেষে রুমে যেয়ে দীর্ঘ দশ বছর পর সুবর্ণা শাঁখা, সিঁদুর খুঁজতে থাকে। সাজার তাড়না অনুভব করে সে। স্বামী যে ওপারে যেয়েও তাকে দেখছে!

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!