নিজের সম্পর্কে বলতে যাওয়াটা সর্বদাই আমার কাছে ভীষণ কঠিন কাজ মনে হয়। জীবনের সরল পথে চলতে চাইলেও প্রতিবারই এলোমেলো পথে হেঁটেছি নানান প্রতিকূলতায়। ভুল করেছি, শিখেছি। তবুও অজান্তেই হয়তো পুনরায় একই ভুল করে ফেলেছি। আফসোস, হতাশা কিংবা অভিযোগের খাতায় যা-ই লিখি না কেন, কিছুদিন বাদেই তা মুছে ফেলি। আর যাই হোক, হতাশাগ্রস্ত মানুষ হয়ে বেঁচে থাকাটা নিরর্থক।
ভালোবাসি নিজেকে ভালোবাসতে। কেননা, নিজের প্রতি ভালোবাসায় অন্তত কোনো স্বার্থ, উদ্দেশ্য কিংবা ছলনার প্রয়োজন হয় না।